Kolkata golpark : ভর সন্ধ্যায় গুলির আওয়াজে কেঁপে উঠল গোলপার্ক—পিকনিক নাকি এলাকা দখল? তৃণমূল কাউন্সিলরের দাবির মাঝেই গুলি-বোমায় দুষ্কৃতী তাণ্ড*ব! “সন্ধ্যেবেলায় রাজ্যে কেন এমন আইনশৃঙ্খলার ছবি?”–প্রশ্ন এলাকাবাসীর!

Share this on

১ফেব্রুয়ারি ২০২৬, রবিবারের সন্ধ্যা ছিল সাধারণ দিনের মতো, সাধারণ মানুষ বাজেট ২০২৬ (budget 2026) নিয়ে ব্যস্ততার মধ্যেই দক্ষিণ কলকাতার গোলপার্ক( kolkata Golpark)সংলগ্ন কাঁকুলিয়া রোডে সেই স্বাভাবিক ছবি মুহূর্তের মধ্যে বদলে যায়। সন্ধ্যা নামতেই আচমকা আতঙ্ক ছড়ায় পঞ্চাননতলা এলাকায়। দোকানপাট বন্ধ হতে শুরু করে, মানুষজন ছুটে ঘরে ঢুকে পড়েন। দূর থেকে শোনা যায় বিকট শব্দ—যার উৎস কী, তা প্রথমে কেউ বুঝে উঠতে পারেননি। তবে পরিস্থিতি যে দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, তা স্পষ্ট হয়ে ওঠে কয়েক মিনিটের মধ্যেই।

প্রত্যক্ষদর্শীদের দাবি, সন্ধ্যা সাড়ে ৮টা নাগাদ আচমকা একদল দুষ্কৃতী এলাকায় ঢুকে পড়ে। মুখ বাঁধা অবস্থায় তারা তাণ্ডব চালাতে শুরু করে বলে অভিযোগ। প্রথমে ইট ছোড়া, তারপর ধারাল অস্ত্র নিয়ে হামলা—এলাকায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে চরম বিশৃঙ্খলা। স্থানীয়দের একাংশের দাবি, গুলির আওয়াজও শোনা গিয়েছে। আতঙ্কে অনেকে রাস্তায় পড়ে যান, কেউ কেউ মাথায় ইটের আঘাত পান। পরে রাস্তায় ছড়িয়ে থাকা আধলা ইট, ভাঙা কাচ আর চাপ চাপ রক্ত সেই ভয়াবহতার ছবিই তুলে ধরে।

ঘটনাস্থলে পুলিশ রাস্তা থেকে গুলির খোল উদ্ধার করে

ঘটনাস্থলে পৌঁছে পুলিশ রাস্তা থেকে গুলির খোল উদ্ধার করে। এলাকায় বোমাবাজির অভিযোগও উঠেছে। দুষ্কৃতীরা বোমা ছুড়তে ছুড়তে এলাকা দখলের চেষ্টা করছিল বলে অভিযোগ স্থানীয়দের। রাস্তায় পড়ে থাকা বোমার সুতলি ও পোড়া দাগ সেই অভিযোগকে আরও জোরালো করেছে। একটি পুলিশ ভ্যানের সামনের কাচ ইট ছুঁড়ে ভাঙা হয়েছে বলেও অভিযোগ ওঠে। থানা এক কিলোমিটারেরও কম দূরত্বে থাকা সত্ত্বেও এত বড় ঘটনা কীভাবে ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলছেন বাসিন্দারা।

এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বৈশ্বানর চট্টোপাধ্যায় দাবি করেন, একটি পিকনিককে কেন্দ্র করেই এই ঝামেলার সূত্রপাত। তাঁর বক্তব্য, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে এবং যেই অপরাধ করুক, প্রশাসন ব্যবস্থা নেবে। তবে এলাকাবাসীর একাংশ এই দাবি মানতে নারাজ। তাঁদের অভিযোগ, কুখ্যাত দুষ্কৃতী সোনা পাপ্পুর দলবলই এই হামলার নেপথ্যে। স্থানীয়দের দাবি, এর আগেও গণেশ পুজোর সময় একই ধরনের তাণ্ডব চালানো হয়েছিল।

ঘটনার পর এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। রবীন্দ্র সরোবর থানার পুলিশ পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। তবে তাতেও ক্ষোভ কমেনি। কাউন্সিলর ও পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয়দের একাংশ। তাঁদের প্রশ্ন—বারবার একই এলাকায় কেন এমন ঘটনা ঘটছে? কেন আগেই ব্যবস্থা নেওয়া হচ্ছে না? রবিবার সন্ধ্যার সেই কয়েক ঘণ্টা পঞ্চাননতলার বাসিন্দাদের মনে নতুন করে নিরাপত্তাহীনতার ভয় ঢুকিয়ে দিয়েছে। এখন দেখার, প্রশাসনের পরবর্তী পদক্ষেপে এই আতঙ্ক কতটা কাটে।

Pathodarpan Desk

পথদর্পন একটি স্বাধীন বাংলা নিউজ প্ল্যাটফর্ম, যেখানে সত্যনিষ্ঠ, তথ্যভিত্তিক ও নিরপেক্ষ সাংবাদিকতার উপর জোর দেওয়া হয়। সমাজ ও রাজনীতির গুরুত্বপূর্ণ খবর তুলে ধরাই আমাদের লক্ষ্য।

Related Posts

BLO arrested : নথি যাচাইয়ের নামে ডেকে নিয়ে নৃশংস খু*ন! ভোটারের দেহ টুকরো করে খালে ফেলা—গ্রেফতার বুথ লেভেল অফিসার!

Share this on

Read more

আইএসএফের সঙ্গে বামফ্রন্টের জোট কি ফের হবে? আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা ১৮ ফেব্রুয়ারি, বিজেপি ও তৃণমূলকে নিশানা করে এমএ বেবির মন্তব্যে রাজনৈতিক উত্তেজনা!

Share this on

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You Missed

BLO arrested : নথি যাচাইয়ের নামে ডেকে নিয়ে নৃশংস খু*ন! ভোটারের দেহ টুকরো করে খালে ফেলা—গ্রেফতার বুথ লেভেল অফিসার!

  • February 14, 2026
  • 16 views
BLO arrested : নথি যাচাইয়ের নামে ডেকে নিয়ে নৃশংস খু*ন! ভোটারের দেহ টুকরো করে খালে ফেলা—গ্রেফতার বুথ লেভেল অফিসার!

আইএসএফের সঙ্গে বামফ্রন্টের জোট কি ফের হবে? আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা ১৮ ফেব্রুয়ারি, বিজেপি ও তৃণমূলকে নিশানা করে এমএ বেবির মন্তব্যে রাজনৈতিক উত্তেজনা!

  • February 14, 2026
  • 23 views
আইএসএফের সঙ্গে বামফ্রন্টের জোট কি ফের হবে? আসন সমঝোতার চূড়ান্ত ঘোষণা ১৮ ফেব্রুয়ারি, বিজেপি ও তৃণমূলকে নিশানা করে এমএ বেবির মন্তব্যে রাজনৈতিক উত্তেজনা!

তারেক রহমানকে অভিনন্দন নরেন্দ্র মোদীর, গণতান্ত্রিক বাংলাদেশের পাশে থাকার স্পষ্ট বার্তা দিল্লির!

  • February 13, 2026
  • 10 views
তারেক রহমানকে অভিনন্দন নরেন্দ্র মোদীর, গণতান্ত্রিক বাংলাদেশের পাশে থাকার স্পষ্ট বার্তা দিল্লির!

ভোটের মুখে পশ্চিমবঙ্গে কয়লা কেলেঙ্কারির বিস্ফো*রণ! কলকাতায় ইডির হানায় ৪ কোটি বাজেয়াপ্ত, উদ্ধার সোনার পাহাড়! নির্বাচনের আগে কি চাপ বাড়ছে শাসকমহলে?

  • February 11, 2026
  • 21 views
ভোটের মুখে পশ্চিমবঙ্গে কয়লা কেলেঙ্কারির বিস্ফো*রণ! কলকাতায় ইডির হানায় ৪ কোটি বাজেয়াপ্ত, উদ্ধার সোনার পাহাড়! নির্বাচনের আগে কি চাপ বাড়ছে শাসকমহলে?

Bangladesh : ভোটের ২৪ ঘণ্টা আগে বিস্ফোরক অভিযোগ! ‘গণতান্ত্রিক নির্বাচন নয়, পাক মদতে মঞ্চস্থ হচ্ছে ভোট’— অন্তর্বর্তী সরকারকে নিশানা করে বয়কটের ডাক আওয়ামি লিগ নেতার!

  • February 11, 2026
  • 11 views
Bangladesh : ভোটের ২৪ ঘণ্টা আগে বিস্ফোরক অভিযোগ! ‘গণতান্ত্রিক নির্বাচন নয়, পাক মদতে মঞ্চস্থ হচ্ছে ভোট’— অন্তর্বর্তী সরকারকে নিশানা করে বয়কটের ডাক আওয়ামি লিগ নেতার!

ভোটের ঠিক আগেই ফের সংখ্যালঘু নিশানা! বাংলাদেশে ময়মনসিংহে দোকান বন্ধ করে কুপিয়ে হ*ত্যা হিন্দু ব্যবসায়ীকে!

  • February 10, 2026
  • 24 views
ভোটের ঠিক আগেই ফের সংখ্যালঘু নিশানা! বাংলাদেশে ময়মনসিংহে দোকান বন্ধ করে কুপিয়ে হ*ত্যা হিন্দু ব্যবসায়ীকে!