মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination) মানেই শুধু খাতার পরীক্ষা নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে ভবিষ্যতের দিশা। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ২টো—এই নির্দিষ্ট সময়সীমার মধ্যেই চলছে পরীক্ষা। শনিবার ভূগোল পরীক্ষার মধ্য দিয়ে পরীক্ষার্থীরা আরও এক ধাপ এগিয়ে গেলেন লক্ষ্যের দিকে। কিন্তু পরীক্ষা যত এগোয়, ততই একটাই প্রশ্ন ঘোরে—মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে? এই প্রশ্নেই এখন উদ্বিগ্ন পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকরা।
পর্ষদের নিয়ম অনুযায়ী (West Bengal Board of Secondary Education), মাধ্যমিক পরীক্ষার ফল সাধারণত পরীক্ষা শেষের ৯০ দিনের মধ্যেই প্রকাশ করা হয়। তাই পরীক্ষা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফল প্রকাশ—এমনটা কখনও হয় না। তবুও কৌতূহল কমে না। স্বাভাবিকভাবেই আবার সামনে আসে সেই প্রশ্ন—মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে? কারণ এই ফলাফলের উপরেই নির্ভর করে উচ্চমাধ্যমিক (Higher Secondary) ও ভবিষ্যৎ পড়াশোনার পথ।
এই জল্পনার মাঝেই গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি (Board President) রামানুজ গঙ্গোপাধ্যায়। শনিবার বোলপুরের শ্রীনন্দা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি স্পষ্ট জানিয়ে দেন—এবারও পরীক্ষার ফল ৯০ দিনের মধ্যেই প্রকাশ করা হবে। অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে—তার উত্তর অনেকটাই পরিষ্কার করে দিল পর্ষদ। ফলে পরীক্ষার্থীদের অনিশ্চয়তা কিছুটা হলেও কমল।
ফলপ্রকাশের অপেক্ষার পাশাপাশি আরও একটি বড় খবর সামনে এসেছে। জানা যাচ্ছে, আগামী শিক্ষাবর্ষ থেকে মাধ্যমিকের সিলেবাসে (Madhyamik Syllabus) উল্লেখযোগ্য পরিবর্তন আসতে চলেছে। বাংলা (Bengali), বিজ্ঞান (Science) সহ একাধিক বিষয়ে সংশোধন করা হবে পাঠ্যক্রম। এমনকি বাংলা সিলেবাসে মহাভারতের (Mahabharata) অংশবিশেষ অন্তর্ভুক্ত করার পরিকল্পনাও রয়েছে। তাই শুধু ফল নয়, ভবিষ্যৎ পড়াশোনার দিকেও নজর বাড়ছে।
শিক্ষাকে আরও সময়োপযোগী করতে জোর দেওয়া হচ্ছে ভিডিও লার্নিংয়ের (Video Learning) উপর। ইতিমধ্যেই পাঠ্যবইয়ের সঙ্গে কিউআর কোড (QR Code) যুক্ত করা হয়েছে। স্ক্যান করলেই মিলছে অধ্যায়ভিত্তিক ভিডিও। পাশাপাশি কর্মশিক্ষা (Work Education) সিলেবাস থেকেও বাদ যাচ্ছে পুরনো কিছু বিষয়। ধীরে ধীরে যুক্ত হচ্ছে আর্ট এডুকেশন (Art Education) ও কম্পিউটার শিক্ষা (Computer Education)। তাই মাধ্যমিকের রেজাল্ট কবে বেরোবে—এই প্রশ্নের সঙ্গে সঙ্গে বদলে যাওয়া শিক্ষাব্যবস্থাও এখন আলোচনার কেন্দ্রে।






